কেন ব্রাত্যের তালিকায় চলে গেলেন মুকুল? - The News Lion

কেন ব্রাত্যের তালিকায় চলে গেলেন মুকুল?

 


দি নিউজ লায়নঃ     এবার ২০২১-এ পরিবর্তনের যুদ্ধে নামার আগে মুকুলই চলে গেলেন ব্রাত্যের তালিকায়।  মোদি-শাহ জুটি আস্থা রাখলেন দিলীপের ওপরেই। ২০২১ সালে মোদি-শাহ জুটির অন্যতম লক্ষ্য হলো বাংলার মসনদ থেকে  তৃণমূলকে হাটিয়ে ক্ষমতা দখল করা। 


তৃণমূল,সিপিএম, কংগ্রেস ছেড়ে আসা নেতারা বিজেপির নয়া কমিটিতে গুরুত্ব পেলেও মুকুল রায় ফের ব্রাত্যেই রয়ে গেলেন।  বাংলার নির্বাচনের দায়িত্ব এবার অমিত শাহ নিজের হাতে রেখেছেন। এরপর প্রার্থী নিয়ে আলোচনাতেও মুকুলকে ডাকেননি তিনি। দিলীপ ঘোষকে ডেকে আলোচনা করা হয়েছে, কিন্তু মুকুল রায়কে রাখা হয়নি।


 রাখা হয়নি শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু কেন মুকুল রায়ের মতো নেতাকে প্রার্থী নিয়ে আলোচনায় ডাকা হল না? যিনি বিজেপিকে বাড়িয়ে বাংলায় তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর মতো জায়গায় এনেছেন, তাঁকেই বাইরে রেখে কেন নির্বাচনে যেতে চলেছে বিজেপি? জল্পনা রাজনৈতিক মহলের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.